ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

‘মাহমুদুর রহমান’ নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর !

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৩৮১ বার পড়া হয়েছে

আগে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর,ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে পরিচয়
বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে করা ডিএনএ টেস্টে ইতিবাচক ফল এসেছে। তার সঙ্গে মিলেছে মেয়ে সামিরা তাসনিম চৌধুরীর ডিএনএ।

ফলে এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করা যাবে বলে আদেশ দিয়েছে আদালত।

এ বিষয়ে সিআইডি পুলিশ প্রতিবেদন দাখিলের পর বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহদীন চৌধুরী।

পরে মি. চৌধুরী সাংবাদিকদের বলেন, গত পাঁচই নভেম্বর ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পুলিশের সংশ্লিষ্ট শাখা জানায় বডিটি ব্যারিস্টার সামিরা তাসনিম চৌধুরীর জৈবিক পিতা। তার মানে মাহমুদুর রহমান নামে যাকে দাফন করা হয়েছিল তিনি যে হারিছ চৌধুরী তা নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। যে কারণে আদালত এই আদেশ দিয়েছে।

২০২১ সালে বাংলাদেশের একটি পত্রিকার প্রকাশিত খবরে বলা হয়, ওই বছরের চৌঠা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের একটি মাদ্রাসায় দাফন করা হয়।

গত ৫ই সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানিতে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া ব্যক্তির পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করতে নির্দেশ দেয় হাইকোর্ট।

হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়।

মেয়ে সামিরা তানজিনের সাথে পিতা হারিস চৌধুরীর ডিএনএ নমুনায় মিল পাওয়ার পর তাকে পরিবারের পছন্দমতো দাফনের নির্দেশ দিলো আদালত।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘মাহমুদুর রহমান’ নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর !

আপডেট সময় : ১২:০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪