ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

ময়লা পানি নিক্ষেপ: রিমান্ড শেষে আদালত প্রাঙ্গণে বিব্রত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ২২৭ বার পড়া হয়েছে

ঢাকা, ২৫ মার্চ ২০২৬:

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে মানব পাচার আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) একটি মাইক্রোবাসে করে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে আনা হয়। অল্প সময়ের মধ্যেই তাকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) রায়হানুর রহমান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সন্ধ্যা ছয়টার দিকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতের নবম তলা থেকে হাজতখানার উদ্দেশে নেওয়া হচ্ছিল। লিফট থেকে নিচে নামার পর হেঁটে সামনে এগোতেই পেছন থেকে এক ব্যক্তি তার গায়ে ময়লা পানি ঢেলে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই নীল পলিথিনে ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করলেও ব্যর্থ হন। এ ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরীর পোশাক ও বুলেটপ্রুফ জ্যাকেটে ময়লা পানির চিহ্ন দেখা যায়। পরে পুলিশ দ্রুত তাকে হাজতখানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘিরে আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়লা পানি নিক্ষেপ: রিমান্ড শেষে আদালত প্রাঙ্গণে বিব্রত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

আপডেট সময় : ০১:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬