ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মোঃ মোতাহির আহমদ
  • আপডেট সময় : ০১:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিদায়বার্তায় নিজের আইকনিক ৭ নম্বর জার্সির কথাও স্মরণ করেন রোনালদো। ভিডিওতে তিনি বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখনো রোনালদোর দখলে। পর্তুগালের হয়ে ২৩২ ম্যাচে করেছেন ১৪৬ গোল। ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও অর্জনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। তার নেতৃত্ব, গোল এবং অসাধারণ পারফরম্যান্স পর্তুগিজ ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

রোনালদোর বিদায়ের খবরে ফুটবলবিশ্বে আবেগঘন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সতীর্থ, সাবেক খেলোয়াড় ও ভক্ত-সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মহাতারকার দীর্ঘ ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট সময় : ০১:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬