শিরোনাম ::
বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন
সালাম আহমদ
- আপডেট সময় : ০১:৪৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪৮৭ বার পড়া হয়েছে
সিলেট মহানগর বিএনপির সহসভাপতি নুরুল মোমিন চৌধুরী খোকন হৃদরোগের চিকিৎসার জন্য আগামীকাল সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পরে তিনি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে।
এদিকে নুরুল মোমিন চৌধুরী খুকনের সুস্থতা ও সফল চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
পরিবারের সদস্যরা তাঁর দ্রুত সুস্থতার জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীসহ সবার কাছে বিশেষভাবে দোয়ার দরখাস্ত করেছেন।









