ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সিলেট বাণিজ্য মেলা রাত ১০ পর্যন্ত চালুর অনুরোধ আয়োজক-ব্যবসায়ীদের রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিল সিউক সিলেটে ভোরে ছাত্রলীগের আনন্দ মিছিলের চেষ্টা, ব্যানারসহ আটক ২ মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

মোঃ মোতাহির আহমদ
  • আপডেট সময় : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধের জেরে ছুরিকাঘাতে সাইফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মানিক মিয়ার মেয়ের সঙ্গে সাইফুর রহমানের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় চার মাস আগে ওই তরুণী সাইফুরের হাত ধরে বাড়ি থেকে চলে যান।

বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে তা মীমাংসা করা হয়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, সোমবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে অবস্থানকালে সাইফুর রহমানকে ছুরিকাঘাত করেন সিজু মিয়া নামে এক ব্যক্তি। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাইফুরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীনগরে প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬