ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

“দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২১৮ বার পড়া হয়েছে

নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, “আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন—জনগণের ওপর ছড়ি ঘোরাতে নয়। এই বিজয় দম্ভ প্রকাশের জন্য নয়; এটি মানুষের সেবা করার এক বিশাল দায়িত্ব।”

দলীয় সূত্র জানায়, এক বৈঠকে তিনি আরও বলেন, “১৭ বছরের জুলুমের পর মানুষ আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। সেই নিঃশ্বাস যেন আপনাদের কোনো আচরণে বিষিয়ে না ওঠে।” তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল—ক্ষমতা নয়, দায়িত্বই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু।
চাঁদাবাজি, দখলদারি কিংবা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করে বিএনপি চেয়ারম্যান সতর্ক করেন, “যদি কেউ এই বিজয়কে অপব্যবহার করেন, তার রক্ষা নেই। দলের পদবি থাকবে না—প্রয়োজনে আমি নিজেই তাকে আইনের হাতে তুলে দেব। দলের ভাবমূর্তি নষ্ট করার অধিকার কাউকে দেইনি।

তিনি নবনির্বাচিত এমপিদের উদ্দেশে আরও বলেন, প্রটোকল ও ক্ষমতার আড়ম্বর নয়—জনগণের ‘খাদেম’ হিসেবে মাঠে থাকতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই হবে প্রকৃত রাজনৈতিক দায়িত্ব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার গঠনের প্রাক্কালে দলীয় শৃঙ্খলা ও জনআস্থা ধরে রাখতেই এমন দৃঢ় বার্তা দিয়েছেন তিনি। এতে স্পষ্ট হয়েছে—বিজয় মানেই দায়িত্ব, ক্ষমতার প্রদর্শন নয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“দম্ভ নয়, সেবা”—নবনির্বাচিত এমপিদের প্রতি তারেক রহমানের কড়া বার্তা

আপডেট সময় : ০৯:৪৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬