ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ‘ইসরায়েলের পক্ষে’—ডাকসু নেতার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩৬৫ বার পড়া হয়েছে

ঢাকা, ৩ মার্চ: ইরানে চলমান মার্কিন-ইসরায়েল যৌথ হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি ‘ইসরায়েলের পক্ষে রচিত’ বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

গতকাল ডাকসু আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে ইরানে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়।

মোসাদ্দেক আলী বলেন, “তারেক রহমানের সরকার ঠিকই শোক ঘোষণা করেছে, কিন্তু তা ইসরায়েলের পক্ষে।” তিনি দাবি করেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ‘পদলেহনমূলক’ ভাষা ব্যবহার করা হয়েছে।

তার অভিযোগ, বর্তমান সরকার ইরানে চলমান ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের প্রতি পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে। এ ধরনের অবস্থান দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, তারেক রহমান যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ‘স্বাভাবিকীকরণ’-এর পথে এগোন, তাহলে তাকে ‘ট্রাভেল পাস’ দিয়ে লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে। তবে তার এ বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট মহলের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, ইরান পরিস্থিতি নিয়ে সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে কী ভাষা ব্যবহার করা হয়েছে এবং সেটি কোন কূটনৈতিক প্রেক্ষাপটে দেওয়া হয়েছে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরান ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ‘ইসরায়েলের পক্ষে’—ডাকসু নেতার অভিযোগ

আপডেট সময় : ০৬:০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬