ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৬৪ বার পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সম্মানিত নারী সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান সুমন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থিত নারীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়া নারীরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় মাসুদুর রহমান সুমন মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ওয়ার্ড গড়ে তোলা সম্ভব। আমি সবসময় জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে চাই।”

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভা শেষে উপস্থিত নারীরা এলাকার উন্নয়নে কার্যকর ও জনমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন

আপডেট সময় : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬