ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪৯২ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি ফ্ল্যাট থেকে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই শিক্ষার্থীর লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে ফায়ারসার্ভিস ও বিমানবন্দর থানা পুলিশ মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নং বাসার চতুর্থ তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মাহদি আনজুম (১৫)। সে ডা. রুলী বিনতে রহিমের সন্তান এবং সিলেট ক্যান্টমেন্ট স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। পাশাপাশি বিএনসিসি ও স্কাউট কার্যক্রমেও ছিল সক্রিয়।

মাহদির ওই চিরকুটে লেখা ছিল- ‘আমার মৃত্যুর পর, অনুগ্রহ করে আমার দেহের ময়নাতদন্ত করবেন না বা এ বিষয়টি নিয়ে বেশি অনুসন্ধান করবেন না। আমি নিজের ইচ্ছাতেই জীবন শেষ করেছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই। আর একটি অনুরোধ-যদি সম্ভব হয়, আমার জন্য কোনো আনুষ্ঠানিক শেষকৃত্যের ব্যবস্থা করবেন না। আর যত দ্রুত সম্ভব আমাকে ভুলে গিয়ে নিজেদের জীবন নিয়ে এগিয়ে যান।’

পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় মাহদি। পরদিন সকাল গড়িয়ে গেলেও দরজা না খোলায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দরজা ভেঙে দেখা যায়, ঘরের ভেতরে ঝুলছে তার নিথর দেহ। তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মাহদির লাশ উদ্ধার করে এবং ওই সময় তার একটি চিরকুট উদ্ধার করা হয়।

এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মাহদির লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। স্কুলছাত্রের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬