ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

ভাতালিয়ায় অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে সিসিক প্রশাসক, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

সিলেট:

সিলেট নগরের ভাতালিয়া এলাকায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (৭ মার্চ ২০২৬) রাতে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

পরিদর্শনকালে সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকিও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শনিবার সকালে নগরের ভাতালিয়া এলাকার ৮ নম্বর বাসায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনশেড ঘর এবং পার্শ্ববর্তী একটি পাকা ভবনের আসবাবপত্র ও তৈজসপত্র পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাতালিয়ায় অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে সিসিক প্রশাসক, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস

আপডেট সময় : ১২:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬