ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

ইফতার মাহফিলে সিসিক প্রশাসক: আইনশৃঙ্খলার অবনতিতে গাফিলতি পেলে ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

সিলেট:

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (৭ মার্চ ২০২৬) সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরীতে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন। তিনি বলেন, রমজান মাসে যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নগরবাসী স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টরা তাকে আশ্বস্ত করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিসিক প্রশাসক একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, নগরবাসী নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে ব্যবসায়ী মহলসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। এছাড়া বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে আগাম প্রস্তুতি হিসেবে এখন থেকেই কাজ শুরু করার কথাও জানান তিনি।

এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী ‘জৈন্তা বার্তা’ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন। সেখানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সম্পাদক ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর ও জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন প্রমুখ।

পরে সিসিক প্রশাসক বৃহত্তর ময়মনসিংহ সমিতির ইফতার ও দোয়া মাহফিলেও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইফতার মাহফিলে সিসিক প্রশাসক: আইনশৃঙ্খলার অবনতিতে গাফিলতি পেলে ব্যবস্থা

আপডেট সময় : ১২:৪৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬