ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত ! 

প্রধান উপদেষ্টার সাথে আলোচনার ভিডিও ধারণ, এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের ভিডিও ধারণ করায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি।

রোববার (১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শনিবার এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ আগস্ট বিকেল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।

আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির গোপনে ভিডিও রেকর্ড করেন। যা গর্হিত অপরাধ। এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ ছাড়া কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধান উপদেষ্টার সাথে আলোচনার ভিডিও ধারণ, এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার

আপডেট সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪