সিলেটে রংপুরের মিলনমেলা: ঐক্য, সম্প্রীতি আর দোয়ার আবহে ইফতার মাহফিল
- আপডেট সময় : ১১:০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সিলেটে বসবাসরত রংপুর বিভাগের মানুষদের মিলনমেলায় রূপ নিল ইফতার ও দোয়া মাহফিল। সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর দেশ-জাতির কল্যাণ কামনায় এক হৃদয়স্পর্শী আয়োজনে মুখর ছিল নগরীর সুবিদবাজারস্থ সোনার বাংলা কমিউনিটি সেন্টার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ মাহফিলের আয়োজন করে রংপুর বিভাগীয় সমিতি, সিলেট। সমিতির সভাপতি এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-এলাহির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মো: ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাউন্ট এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, শাবিপ্রবির গণিত বিভাগের প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: মোখলেছুর রহমান, রসায়ন বিভাগের প্রফেসর ড. শামিমারা বেগম, ডা. নজরুল ইসলাম ভূইয়া, ওসি (ডিবি) আশরাফ, প্রফেসর মতিউর রহমান, ডা. সাদ উদ্দিন তুহিন, ড. ফুয়াদ হাসান ও উপ-পরিচালক মো: মাকছুদার রহমান।
এছাড়াও সমিতির সহ-সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক মো: নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রবিউল ইসলাম জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক মো: লায়লা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মো: রবিউল ইসলাম, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: জান্নাতুল ইসলাম বেলাল, স্বাস্থ্য চিকিৎসা সম্পাদক মো: শফিকুল ইসলামসহ নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও রংপুর বিভাগের মানুষদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সাংগঠনিক ঐক্য অটুট রয়েছে। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রেরণা জোগায়।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ার আবহে উপস্থিত সবার চোখেমুখে ফুটে ওঠে আবেগ ও প্রত্যাশার ছাপ।
সর্বস্তরের অংশগ্রহণে এ ইফতার মাহফিল পরিণত হয় সিলেটে রংপুরবাসীর এক প্রাণবন্ত মিলনমেলায়—যেখানে ছিল সম্প্রীতির বার্তা, দায়িত্ববোধের অঙ্গীকার এবং আগামীর স্বপ্ন।
















