ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক  ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এসএমপির উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ফিরছে মালিকের হাতে ! গণতন্ত্রের নতুন সূর্যোদয়: জাতীয় সংসদে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এয়ারপোর্ট থানার অভিযানে ৮০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে ৩ জন আটক  ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

নিজ স্ত্রীকে নিয়ে সালমানের কুকীর্তি ফাঁস করলেন ইনডেক্স গ্রুপের এমডি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

ইনডেক্স গ্রুপের এমডিকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

জানা গেছে, টিভি উপস্থাপক জাকিয়া তাজিনকে দেখেই ভালো লেগে যায় সালমান এফ রহমানের। তারপর ছলেবলে কৌশলে তাকে ভাগিয়ে নেন সালমান।

দেশে শেয়ারবাজার কারসাজিতে বছরের পর বছর আলোচিত সালমান এফ রহমানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য নিজেই ফাঁস করলেন ভুক্তভোগী ইনডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লা আল মুনির।

শফিউল্লা আল মুনির দাবি করেন, তার স্ত্রী শেয়ারবাজার নিয়ে টিভিতে অনুষ্ঠান করার সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তারপর সালমান এফ রহমান তাকে ডেকে নিয়ে স্ত্রী তাজিনকে তালাক দিতে হুমকি দেয়। তার কাছ থেকে আটটি শর্তে তিনশ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেন সালমান এফ রহমান।

তিনি বলেন, শর্তগুলোর মধ্যে ছিল, আমি কখনোই আমার কোম্পানির মালিকানা দাবি করতে পারব না; আমার স্ত্রীকে ডিভোর্সের বিষয়ে কাউকেই কিছু বলতে পারবো না; এমনকি আমার ছেলের কাস্টডিও চাইতে পারব না। তবে আমি যখন রাজি হলাম না, তখন এ বিষয়টি অনেকেই জানতে পারে। এক পর্যায়ে আমি এক মাস গুম হওয়ার মতো ছিলাম। হামলা-মামলার ভয়ে তটস্ত থাকতাম সবসময়। পরে ২০২০ সালের দিকে আমার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গত ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজ স্ত্রীকে নিয়ে সালমানের কুকীর্তি ফাঁস করলেন ইনডেক্স গ্রুপের এমডি

আপডেট সময় : ১২:২৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪