ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক জাতীয় দলের ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর এর আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভির আহমদ রবিনকে সদস্য সচিব করে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগরে দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্য সচিব এবং সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ম যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আজ ৭ জুলাই সকালে প্রেস মিডিয়ায় পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৩:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪