ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের সামনে থেকে ৫ নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সিলেট বিভাগের একজন রয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের থানায় আনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।

আটকরা হলেন— সিলেট বিভাগের সুনামগঞ্জের খোদা বক্স আক্তার (২৬), বাড্ডার খাদিজা বেগম (৪০), মগবাজারের খাদিজা বেগম (৩৫), কড়াইল বস্তির সাহেদা বেগম (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০) এবং টঙ্গীর রিনা আক্তার (৪৮)।

ওসি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক।
প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য তারা বাসভবনের সামনে অবস্থান করছিলেন। দায়িত্বরত নিরাপত্তা সদস্যরা তাদের সরে যেতে অনুরোধ করলেও রাজি হননি। পরে তাদের গুলশান থানায় নেওয়া হয় এবং সেখানে ইফতার করানো হয়। প্রয়োজন হলে রাতে খাবারের ব্যবস্থাও করা হবে।

আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপডেট সময় : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬