ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৬৩ বার পড়া হয়েছে

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এবার এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। পথচারী ও স্থানীয়দের সামনে পিকআপ চালকের হাতে থাপ্পড়ের শিকার হন মহানগর পুলিশের এএসআই অরুণ। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও এ বিষয়ে পুলিশের অবস্থান অনেকটাই নীরব বলে জানা গেছে।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ সুরমার বাবনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রাফিক সার্জেন্ট সত্যজিৎ নগরীর সুবিদবাজার এলাকায় একটি পিকআপ থামানোর সংকেত দিলে চালক জয়নুল মিয়া গাড়ি না থামিয়ে দ্রুত চলে যান। পরে বাবনা পয়েন্টে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি আটক করা হয়।

এ সময় উত্তেজিত জনতা পিকআপ চালককে মারধর করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ সুরমা থানার এএসআই অরুণ। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত পিকআপ চালক তাকে ট্রাফিক সার্জেন্ট ভেবে ডান কানে থাপ্পড় দেন।

ঘটনার পরও মানবিকতার পরিচয় দেন এএসআই অরুণ। স্থানীয়রা সাহায্য না করায় তিনি নিজ উদ্যোগে গাড়ির ব্যবস্থা করে আহত চালককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে শ্রমিক সংগঠনের নেতাদের হস্তক্ষেপে ঘটনাটি মীমাংসা করা হয় বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬