ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে বাদী’র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইবুন্যালে মামলা

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে চলমান একটি মামলার বাদীকে বিভিন্নভাবে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে হয়রানি করছেন বিবাদীরা। তারই অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় বেনামে পত্র দেয়ার পাশাপাশি পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করছেন তারা।

এমন অভিযোগ এনে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সিলেটের সাইবার ট্রাইবুন্যাল আদালতে মামলা দায়ের করেছেন নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা রমজান আলীর পুত্র সেলিম আহমদ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন।

মামলায় আসামী করা হয়েছে- নগরীর কাজলহাওর (নতুন মেডিকেল পিডব্লিউডি স্টাফ কোয়াটার) এর বাসিন্দা আব্দুস ছত্তারের পুত্র আতিকুল আম্বিয়া আতিক (৪৫), দৈনিক পুন্যভুমি পত্রিকার প্রতিবেদক রুহুল ইসলাম মিটু (৩৬), সম্পাদক আবু তালেব মুরাদ(৫৫) ও প্রশাসক ব্যারিষ্টার মোস্তাকিম রাজা চৌধুরী (৪৩)।

মামলার আবেদনে বাদী সেলিম আহমদ উল্লেখ করেন- ২০২০ সালের ২৭ ডিসেম্বর সিলেটের কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন তিনি। মামলাটি সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ১৭ এপ্রিল তারিখে চার্জ গঠনের জন্য অপেক্ষমান রয়েছে। এর সুত্র ধরে গত ১ ফেব্রুয়ারি দৈনিক পুন্যভুমি পত্রিকায় ‌‘সিলেট নগরী অনলাইন ক্যাসিনো জুয়ার ভাসছে’ শিরোনামে ২ নম্বর আসামী রুহুল ইসলাম মিটুর করা প্রতিবেদনে সুনির্দিষ্ট কোন ধরনের তথ্য উপাত্ত ছাড়াই বাদীর নাম বিকৃত করে তার বিরুদ্ধে কুৎসা রটানো হয়। প্রকাশিত সংবাদটি মুটোফোনে ছবি ধারণ করে বিভিন্ন জনের ফেইসবুক, ওয়ার্টঅ্যাপ, ইমো সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো হয়। এতে করে তিনি সামাজিক ভাবে সম্মানহানির শিকার হচ্ছেন।

এবিষয়ে বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন বলেন, মামলাটি আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বাদী’র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইবুন্যালে মামলা

আপডেট সময় : ০৫:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪