ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ

সিলেটে পৃথক অভিযানে ৭০ জন গ্রেফতার, উদ্ধার প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:৩৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীতে পৃথক ও বিশেষ অভিযানে ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি ও চোরাচালানকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় প্রায় ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে এসএমপির মিডিয়া সেল।

পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়।

অভিযানকালে মহানগরীর বিভিন্ন স্থান থেকে ৭৭ পিস ইয়াবা ও ১০ পুরিয়া গাঁজাসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কোতোয়ালী ও শাহপরাণ (রহ.) থানার অধীন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে আটক করে পুলিশ।

অন্যদিকে শাহপরাণ (রহ.) থানা ও ডিবি পুলিশের অভিযানে চোরাচালান কাজে জড়িত ২৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯ লাখ ৩০ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার করা হয়।

এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক ১৯ জন ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সূত্র: সিলেট মেট্রোপলিটন পুলিশ মিডিয়া সেল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পৃথক অভিযানে ৭০ জন গ্রেফতার, উদ্ধার প্রায় ৩৯ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল

আপডেট সময় : ১২:৩৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬