ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

সিলেটে পুলিশের অভিযানে পাথরের নিচে লুকানো চোরাই চিনি সহ ট্রাক আটক; দুইজন গ্রেফতার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

সিলেটে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে পাথরের নিচে লুকানো বস্তায় (২৯৮ বস্তা) ১৭,৫২,২৪০ টাকা মূল্যের (১৪,৬০২ কেজি) ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

এসএমপির মিডিয়া সূত্রে জানা যায়, গতকাল ২৫ জানুয়ারি শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর সার্বিক নির্দেশনায় এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযানে রাত অনুমান ১০.৪০ মিনিটে শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাকে পাথর দিয়ে ঢেকে তার নিচে ভারতীয় চিনি বহন করে সিলেট শহরের দিকে আসার খবর পায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ১১ ঘটিকায় দাসপাড়া মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করে।

রাত ১১.৩০ ঘটিকায় একটি হলুদ রঙের ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৮-৮৯৬৬) চেকপোস্টে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামে। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি হলুদ রঙের ট্রাকের মধ্যে ৩/৪ সাইজের ৪০ ফুট (আনুমানিক মূল্য ২,৮০০/- টাকা) পায় কিন্তু অধিকতর তল্লাশিতে পাথরের নিচে লুকানো ২৯৮ বস্তা ভারতীয় চিনি পায়। প্রতিটি বস্তায় লেখা ছিল “WHITE CRYSTAL SUGAR, INDIA”। প্রতিটি বস্তার ওজন ৪৯ কেজি করে মোট ১৪,৬০২ কেজি, আনুমানিক মূল্য ১৭,৫২,২৪০/- টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। জব্দকালে ধৃত ব্যক্তিরা উক্ত মালামালের কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি।

গ্রেফতারকৃতরা হলেন জাকির হোসেন (৩৭): পিতা-মৃত আমির হোসেন, সাং-পানিছড়া, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, বর্তমানে-সবুজ/১৬, ব্রজনাথটিলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট এবং মোঃ জালাল (৩২): পিতা-মৃত দাইয়া পীর, সাং-খান চা বাগান, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট।

তারা জিজ্ঞাসাবাদে মালামালের মালিক মোঃ জয় (৩৭), সাং-হরিপুর, থানা-জৈন্তাপুর বলে জানান।

এসএমপি মিডিয়া সেলের ইনচার্জ এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং-২৭, তারিখ-২৬ জানুয়ারি, ২০২৫, ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 অনুযায়ী মামলা রুজু হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশের অভিযানে পাথরের নিচে লুকানো চোরাই চিনি সহ ট্রাক আটক; দুইজন গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫