ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের লন্ডনী রোড এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ১টি ১২ বোর শর্টগান উদ্ধার

তারেক আহমদ খান
  • আপডেট সময় : ০৭:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৪৮৩ বার পড়া হয়েছে

সিলেটের লন্ডনী রোড এলাকা হতে জালালাবাদ থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ১টি ১২ বোর শর্টগান উদ্ধার করেছে।

থানা সূত্রে জানা যায়, অদ্য ২৩ অক্টোবর ২৪ খ্রিঃ তারিখ সিয়েরা ২১ ডিউটির রাত্রীকালীন পার্টির অফিসার এসআই (নিঃ) জয়ন্ত চন্দ্র দে সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার ও থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে রাত অনুমান ২ টার দিকে ঘটনাস্থল নগরীর লন্ডনী রোড এলাকার বিভিন্ন স্থানে অভিযানকালে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত অবস্থায় একটি অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষনিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা অবগত করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিধি মোতাবেক ঘটনাস্থল পূর্ব পাঠানটুলা লন্ডনী রোড অগ্রণী-১৪২ নং বাসার দক্ষিণে বাউন্ডারী দেয়ালের পার্শ্ব হতে পরিত্যক্ত সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত মোড়ানো অবস্থায় কালো রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত ১টি সক্রিয় টিগারযুক্ত ১২ বোর (ডিবিবিএল) শর্টগান উদ্ধার করা হয়।

সূত্রে আরও জানা যায়, উক্ত শর্টগান এর বাটের বাম দিকে কাগজের স্টিকারে ইংরেজীতে MAVERICK MADE IN THE USA এবং ওপেনিং লিভার এর নিচে লোহার অংশে খোদাইকৃত TR12103496 লিখা ছিল। পরবর্তীতে রাত ০২:২০ ঘটিকায় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে শর্টগানটি জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে জানান থানা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের লন্ডনী রোড এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ১টি ১২ বোর শর্টগান উদ্ধার

আপডেট সময় : ০৭:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪