শিরোনাম ::
সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম আত্মসমর্পণ করতে চান !
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার দেশ ছাড়ার গুঞ্জন ওঠে। এদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়েছে। তবে এখনো খোঁজ মেলেনি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশীদ, মনিরুল ইসলামদের।
এদের মধ্যে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম দেশেই আছেন।
জঙ্গি ভয়ে তিনি আত্মগোপনে আছেন বলে দাবি করেছেন। গতকাল মঙ্গলবার দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
টেলিফোনে ওই সাক্ষাৎকারে জুলাই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব।















