ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

র‍্যাব-পুলিশের পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ জন আটক

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

সিলেটে র‍্যাব-৯ ও পুলিশের এর পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে র‍্যাব-পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান নীরব ও একই শাখার সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ। মিঠুন কাকুয়ারপার এলাকার পরিমল দেবনাথের ছেলে।

এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নগরীর জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্র নাথের ছেলে অনিক চন্দ্রকে আটক করে। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।

র‍্যাব ও পুলিশ জানায়, তার তিনজনই সোমবার ভোরে নগরীর দরগাগেইট এলাকায় ৫ মিনিটের একটি ঝটিকা মিছিল দেন।

র‍্যাব ও কোতোয়ালি পুলিশের মিডিয়া সেল সূত্রে জানানো হয়, সোমবার সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নীরব। তার নেতৃত্বে সোমবার দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যাব-পুলিশের পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ জন আটক

আপডেট সময় : ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪