ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, ড্রাইভার গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে

সিলেট: রেকারকৃত একটি মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

পুলিশ জানায়, গত ৬ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার আম্বরখানা পয়েন্টে ট্রাফিক ডিউটির সময় কাগজপত্র না থাকায় একটি মোটরসাইকেল (রেজি: সিলেট-হ-১৫-৮৫০৯) আটক করেন ট্রাফিক সার্জেন্ট মো. আলম। পরে মোটরসাইকেলটি ডাম্পিংয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় রেকার ড্রাইভার লিটন মিয়াকে।

কিন্তু অভিযোগ রয়েছে, লিটন মিয়া নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি না নিয়ে অসৎ উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যান। বিষয়টি জানতে পেরে ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।

পরবর্তীতে শনিবার (৭ মার্চ) কোতোয়ালী মডেল থানার মেন্দিবাগ পয়েন্ট থেকে অভিযুক্ত লিটন মিয়া (২২) কে গ্রেফতার করা হয়। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৮১/৪১১ ধারায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতের চেষ্টা, ড্রাইভার গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬