ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর তত্বাবধানে যৌথ বাহিনী ৪৫ জনকে গ্রেফতার

মোহাম্মদ শাহজাহান আহমদ
  • আপডেট সময় : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন আটক
রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় যৌথ বাহিনির অভিযানে মোট ৪৫ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে মেজর নাজিম বসিলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মেজর নাজিম জানান, গ্রেফতারদের মধ্যে সরাসরি ছিনতায়ের জন্য ৩ জন, দোকানে ডাকাতির জন্য ২ জন এবং ৪০ জনকে সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আগামী কাল মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকায় অস্থায়ী ক্যাম্প করা হবে। সাধারণ মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে। এর ফলে ছিনতাই সন্ত্রাস চাঁদাবাজি কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার পর থেকে মোহাম্মদপুর এলাকা থেকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৯৭ জনকে। ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি, ১৯ রকমের ভিবিন্ন প্রকারের মাদক, একটি গ্রেনেড এবং ৭৫-৮০ রকমের বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র হস্তান্তর করা হয়েছে মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা থানায়।

মেজর নাজিম জানান, তাদের গ্রেফতার করা হয় বিভিন্ন সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে। তাদের মধ্যে ২-৩ জন মাদক ব্যবসার সাথে জড়িত থাকতে পারে। কিশোর গ্যাঙইয়ের বেশ কয়েকজনের হাতে আলাদা আলাদা ট্যাটু বা উল্কি আকানো ছিলো। ধারণা করা হচ্ছে একেক গ্যাঙয়ের সদস্যরা আলাদা ট্যাটু করে ছিনতাই কার্যক্রম চালাতো। মূলত তারা সকালে রাস্তা যখন ফাঁকা থাকতো বা বিকেলে যখন মানুষ অফিস থেকে ফিরতো তখন এসব কার্যক্রম চালাতো তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর তত্বাবধানে যৌথ বাহিনী ৪৫ জনকে গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪