ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর কারাগারে বন্দীদের দু’পক্ষের সংঘর্ষ; একজন নিহত

রংপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৩১০ বার পড়া হয়েছে

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কারাগারে একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে আজ শুক্রবার সকাল থেকে কারাগারের ভেতরে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েছেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে কারাগারের ভেতর থেকে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। এসময় মানুষজন ছুটোছুটি করছিল। সবার মধ্যে একটা উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারাগারের ভেতরের গাছ থেকে আমড়া পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’জন কয়েদির মধ্যে ঝগড়া বাধে। এই দুই কয়েদি হলেন বাহার ও রফিকুল। বিবাদের একপর্যায়ে রফিকুল বাহারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। কারাগারের নার্স এসে বাহারের শরীরের পালস পাচ্ছিলেন না। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আরও বলেন, কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুপুরে কারাগারের ভেতরের কয়েদিরা প্রধান ফটক ধাক্কাধাক্কি করার চেষ্টা করলে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন।

বর্তমানে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রংপুর কারাগারে বন্দীদের দু’পক্ষের সংঘর্ষ; একজন নিহত

আপডেট সময় : ০৩:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪