ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল সহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেলসহ তার বাহিনীর ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সিলেট নগরী, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ সদস্যরা।

শুক্রবার রাতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানান।

র‍্যাবের মিডিয়া সেল সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেল দীর্ঘদিন ধরে ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করে। জেনেভা ক্যাম্পে ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের মধ্যে প্রায়ই মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।

গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুট করে উভয় গ্রুপের সন্ত্রাসীরা। সাম্প্রতিক সময়ে কয়েকটি সংঘাতে উভয় পক্ষকে এসব অস্ত্র হাতে মহড়া ও গুলি ছুঁড়তে দেখা যায়। গত দুই মাসে গোলাগুলিতে পাঁচ জন নিহত ও একশ’র বেশি আহত হয়েছেন। মাদক সম্রাট বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর দাড়িয়াপাড়াসহ কয়েকটি স্থানে র‌্যাব-৯ ও র‌্যাব-২ যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেল (৩০), আমির হোসেন হিরা (৩৬), আনোয়ার হোসেন (২৭), জামাল হোসেন (২৯), মোছা. শাহিনুরকে (৩২) গ্রেপ্তার করে।

একই দিন বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সায়হাম ফিউচার কমপ্লেক্স এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান চালিয়ে বুনিয়া সোহলের গ্রুপের আরও ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলো জেনেভা ক্যাম্পের নুরী বেগম (৩০), মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মো. আজিম (৩৭), বানু বেগম (৫০) ও সাবিক হাসান (২০)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে একই বাহিনীর আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা আমিন (২৮), ইকবাল (৩৮) ও আসিফ মিয়া (৩৭)।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের ঢাকাস্থ র‍্যাব-২ এর কাছে হস্তান্তর করেছে র‍্যাব-৯ সিলেট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল সহ ১৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : ১২:৪০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪