ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সিলেটে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তা এবং ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়াকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মোগলাবাজার ইউপি কার্যালয়ে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে আটক করে।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানিয়েছেন, ফখরুল ইসলাম সাইস্তা চেয়ারম্যানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন জানান, সাইস্তা চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাটি ছিল, সেটি এখন আর নেই। তাই তাকে র‍্যাবের কাছে ফেরত দেওয়া হয়েছে।

এদিকে, সোমবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিলেট মহানগরের কিন ব্রিজ এলাকা থেকে আটক করা হয় উজ্জল মিয়াকে। তিনি ওসমানীনগরের বড় হাজিপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, উজ্জলের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালবেলা.কম

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সিলেটে গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪