ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর পিতার নামাজে জানাজা আজ দরগা মাসজিদে

মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ
(বিবিসিসিআই)-এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর
পিতা বৃটেনের প্রবীণ রেস্টুরেন্ট ব্যবসায়ী আলহাজ্ব তারা মিয়া আর নেই।

গত বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা গার্ডেন সিটির বাসায় ছিলেন। ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত শহরের লাইফ লাইন হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ছয়টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি- নাতনিসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে মরহুমের একমাত্র ছেলে সাইদুর রহমান রেনু বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশে এসে পৌঁছেছেন।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজনগর উপজেলার তাহার লামুয়ায় নিজবাড়িতে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বাদ জুমআ দরগাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে-জানাযা অনুষ্ঠিত হবে।

বিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু বাবার মাগফেরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন। এদিকে বিসিসিআই ডিরেক্টরবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর পিতার নামাজে জানাজা আজ দরগা মাসজিদে

আপডেট সময় : ০৮:১৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪