ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাড্ডায় এক হত্যা মামলায় ডিবি গুলশান জোনের পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ডিবি গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতেখার মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। কত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে জানা যায়নি।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণিতে রাস্তার ওপর এলোপাতাড়ি গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাত আরও ১৭৯ জনকে। 

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাড্ডায় এক হত্যা মামলায় ডিবি গুলশান জোনের পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪