ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

ফেব্রুয়ারি মাসে সারাদেশে রাতে তাপমাত্রা কম থাকতে পারে- আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ৬০৮ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারি মাসের প্রথম শৈত্যপ্রবাহ। বর্তমানে রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা ছিল উত্তরের এ জেলাতেই। অর্থাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি আগামী দু’দিন কমতে পারে রাতের তাপমাত্রা। এই অবস্থায় আগামী তিন দিনে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন শনিবার একই সময় পর্যন্ত দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং উত্তরাঞ্চলে তা বৃদ্ধি পেতে পারে। আর এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শনিবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেব্রুয়ারি মাসে সারাদেশে রাতে তাপমাত্রা কম থাকতে পারে- আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪