ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

পঞ্চগড়ে ঈদের দিন গৃহবধুকে জবাই করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৩৮৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জে শাহানাজ বেগম (২৫) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত শাহানাজ দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ার পাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঈদের নামাজের জন্য বাড়ির সকল পুরুষ ঈদগাহে গেলে সুযোগ পেয়ে একই এলাকার বখাটে যুবক রাজু (২৭) শাহানাজের গৃহে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর ধারণা পরকীয়ার জেরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত রাজু একই এলাকার আয়নুল হকের পুত্র।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম গৃহবধুকে জবাই করে হত্যার বিষয়টি নিশ্চত করে বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতারের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে ঈদের দিন গৃহবধুকে জবাই করে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০২:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪