ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন সংসদের সাবেক বিরুধীদলীয় নেত্রী রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন। আর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন।

আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে গুলশানের বাসায় মতবিনিময়সভার আয়োজন করে নিজের এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ।

রওশন এরশাদ বলেন, ‘দলের গঠনতন্ত্রের ২০-এর ১ ধারা অনুযায়ী জি এম কাদের ও চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।’

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হোক তা মেনে নিতে পারি না। জাপা ক্রান্তিকাল অতিক্রম করছে। জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নু দলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

রওশন এরশাদ তাঁর বাসভবনের নিচে এ মতবিনিময় সভার আয়োজন করেন। জাতীয় পার্টির বহিষ্কৃত, অব্যাহতিপ্রাপ্ত, স্বেচ্ছায় পদত্যাগকারী নেতাকর্মীরা এ সভায় অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন সংসদের সাবেক বিরুধীদলীয় নেত্রী রওশন এরশাদ

আপডেট সময় : ০৩:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪