ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ সহ ৭২ জন আটক, ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২২০ বার পড়া হয়েছে

গাজীপুরস্হ টঙ্গীর কেরাণিরটেক বস্তি ও হোটেল জাবানে যৌথ বাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়াও অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে পুরুষ ৫১ জন ও নারী ২১ জন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। অভিযানে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে তিনটার দিকে বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে কেরাণিরটেক বস্তির বিভিন্ন রুম থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অপরদিকে টঙ্গীর জাবান হোটেলে অভিযান চলাকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি পালাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এরপর থেকেই রাজধানীসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে।

গত ১০ দিনে মোহাম্মদপুর ও বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য এবং ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ সহ ৭২ জন আটক, ১ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:৫২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪