ছাত্রলীগ নেতার পরিবারের ওপর হামলা অগ্নিসংযোগ, তিনজন আহত
- আপডেট সময় : ০১:৫০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগ কর্মী মো: আব্দুস সামাদের পরিবারের ওপর হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ হামলায় গুরুতর আহত হয়েছেন মোঃ আব্দুস সামাদ এর মা রংবাহার বেগম, সামাদের বড় ভাই আব্দুল বারি ও ভাবি হাফছা বেগম ।
০৬ আগষ্ট ২০২৪ইং মঙ্গলবার সকাল ৮টার দিকে নবীগঞ্জ উপজেলা দীঘলবাক ইউনিয়নের নিজ বাড়িতে হামলার শিকার হন সামাদ এর পরিবারের সদস্যরা।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রাজনৈতিক বিষয় কে কেন্দ্র করে সামাদের বাসায় যায় দুর্বৃত্তরা, সামাদ কে না পেয়ে সামাদের মায়ের সাথে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে সামাদের পরিবারের ওপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ।

এ সময় দুর্বৃত্তরা সামাদের মা, বড়ভাই ও ভাবিকে পিটিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাদেরকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আরও জানা যায়, সামাদের মায়ের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।















