ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে জালালাবাদ অন্ধকল্যাণ সমিতির সংবর্ধনা

চোখের যত্নে আমাদেরকে অবহেলা করলে চলবে না- আনোয়ারুজ্জামান চৌধুরী

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩২৯ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মানবদেহের অন্যতম অঙ্গ হচ্ছে চোখ। চোখের যত্নে আমাদেরকে অবহেলা করলে চলবে না, পৃথিবীর সৌন্দর্য উপভোগের স্বার্থে চোখ সহ শরীরের সকল অঙ্গের যত্ন নিতে হবে।

তিনি শনিবার (২ মার্চ) সকালে সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুরস্থ জালালাবাদ অন্ধকল্যাণ সমিতির উদ্যোগে সমিতির কনফারেন্স হলে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অসহায় দরিদ্র মানুষের কল্যাণে জালালাবাদ অন্ধকল্যাণ সমিতি পরিচালিত জালালাবাদ চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে সিটি কর্পোরেশন পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, এই সমিতির প্রত্যেক সম্মানিত সদস্য মানবদরদী ব্যক্তিত্ব তারা সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে তাদের নিজের পকেটের টাকা বিলিয়ে দিচ্ছেন, তাঁরা কখনো বিনিময় চান না তাদের দানকে আমরা সম্মান করি, আমার বিশ^াস আল্লাহ রাব্বুল আলামীন তাদের এই দানের উত্তম পুরস্কার দেবেন।

তিনি আরো বলেন, আমাকে এ ধরণের কাজে সম্পূক্ত করলে আমি নিজেকে ধন্য মনে করবো। তিনি জালালাবাদ চক্ষু হাসপাতালের কার্যক্রম আরো বেগবান করার লক্ষে সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

জালালাবাদ অন্ধকল্যাণ সমিতির সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মো: আব্দুল গণি, মো: সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুব ছোবহানী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার জলিল, প্রচার সম্পাদক এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী মো: সোয়েব আহমদ মতিন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মো: আব্দুল মান্নান, এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন এডভোকেট, সৈয়দ মো: আবু সাদেক।

অনুষ্ঠানের শুরুতে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান সহ সমিতির নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী জালালাবাদ চক্ষু হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের পরিবেশ ও কার্যক্রমের প্রশংসা করেন।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো: শাহ আলম, হাসপাতালের উপ-পরিচালক ডা. এম এ মতিন, সমিতির কাউন্সিলর কাম প্রোগ্রাম অর্গানাইজার মো: পিংকু আব্দুর রহমান, একাউন্টেট হিরক সেন, অফিস সহায়ক আতিকুর রহমান সহ হাসপাতাল ও সমিতির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে জালালাবাদ অন্ধকল্যাণ সমিতির সংবর্ধনা

চোখের যত্নে আমাদেরকে অবহেলা করলে চলবে না- আনোয়ারুজ্জামান চৌধুরী

আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪