ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এক্স অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ না পাওয়ায় বিভক্ত ডিবি, মামলা নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭৯ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাতে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের বিরুদ্ধে এখনো পর্যন্ত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাকে কেন্দ্র করে মামলা দায়েরের বিষয়ে ডিবির ভেতরেই মতভেদ তৈরি হয়েছে।

ডিবি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগের ঘটনায় ছরওয়ারে আলমকে আটক করা হয়। তবে আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তেও তার বিরুদ্ধে হ্যাকিংয়ের সরাসরি তথ্যপ্রমাণ মেলেনি।

ডিবির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ ঘটনায় ডিবির একটি পক্ষ সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের জন্য চাপ দিলেও অপর একটি পক্ষ স্পষ্ট প্রযুক্তিগত প্রমাণ ছাড়া মামলা দায়েরের বিপক্ষে অবস্থান নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ডিজিটাল অপরাধের ক্ষেত্রে সার্ভার লগ, আইপি অ্যাড্রেস, ডিভাইস ফরেনসিকসহ নির্ভরযোগ্য টেকনিক্যাল ডেটা প্রয়োজন, যা এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি।

ডিবির একটি সূত্র আরও জানায়, একটি রাজনৈতিক দলের বক্তব্য ও অভিযোগের ভিত্তিতেই ছরওয়ারে আলমকে প্রাথমিকভাবে আটক করা হয়। তবে অভিযোগ যাচাইয়ে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় বিষয়টি নিয়ে ডিবির ভেতরে প্রশ্ন উঠেছে।

পরবর্তীতে জামায়াতে ইসলামীর দায়ের করা একটি মামলায় হাতিরঝিল থানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে মামলার নথিতেও এখন পর্যন্ত হ্যাকিংয়ের সুনির্দিষ্ট প্রযুক্তিগত প্রমাণ যুক্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, ছরওয়ারে আলমের গ্রেপ্তার ও মামলার প্রক্রিয়া নিয়ে আইন ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, পর্যাপ্ত ডিজিটাল প্রমাণ ছাড়া এ ধরনের মামলা ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে এবং তদন্তের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
ডিবি কর্মকর্তারা বলছেন, বিষয়টি এখনো তদন্তাধীন এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের চেষ্টা চলছে। তবে তদন্তে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া না গেলে মামলার ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক্স অ্যাকাউন্ট হ্যাকের প্রমাণ না পাওয়ায় বিভক্ত ডিবি, মামলা নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় : ০১:১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬