ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সোলেমান হোসেন ও আব্দুল মান্নান বহিষ্কার

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ০১:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রাথমিক অভিযোগে সিলেট মহানগর বিএনপির সকল পদপদবী থেকে ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রেস মিডিয়ায় দেয়া এক যৌথ বিবৃতিতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ্ সিদ্দিকী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইমদাদ হোসেন চৌধুরী দলের এই সিদ্ধান্ত জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, বিএনপিতে কোনো দুর্বৃত্ত, বিশৃঙ্খলাকারী কিংবা অবৈধ কর্মকাণ্ডে লিপ্তকারীদের স্হান নেই, সে যেই হোক।

উল্লেখ্য, সিলেটের ওসমানীনগরে ট্রাক বুঝাই কৃত ভারতীয় চোরাই চিনি ছিনতাইয়ের চেষ্টাকালে রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে জনতার সহযোগীতায় ছিনতাইয়ে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল, একটি বক্সি গাড়ি, একটি নোহা মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাক সহ সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা ভার্তখলা সোনালী-২২ বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩), ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখলা রুপালি আবাসিক এলাকার ৪৫ নং বাসার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২) সহ ছয়জনকে আটক করে।

সূত্রে প্রকাশ, আটক বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির ট্রাকটিকে সিলেট থেকে পিছু ধাওয়া করেন। তারা সাদিপুর এলাকায় পৌছার পর ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। জনতা বুঝতে পেরে তাদের আটক করে পুলিশকে খবর দেন। তখন আটক দু’জন নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরাফাত জাহান চৌধুরী আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়ের করা হবে জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকায় সোলেমান হোসেন ও আব্দুল মান্নান বহিষ্কার

আপডেট সময় : ০১:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪