ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৪৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক ও যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) মাতুয়াইল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যাত্রী দিদার এলাহী (৩৪) ও অজ্ঞাতনামা রিকশাচালক (৪৫)। নিহত দিদার এলাহি গাইবান্ধার সদুল্লাপুরের কায়িকা এলাকার ওয়াদুদ প্রমাণিকের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মুজাহিদুল ইসলাম। তিনি জানান, রোববার সকালের দিকে একটি কাভার্ডভ্যান রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক এবং যাত্রী নিহত হন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মধ্যে যাত্রীর পরিচয় শনাক্ত হলেও চালকের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত

আপডেট সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪