ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

মোগলাবাজারে নারীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: র‌্যাবের অভিযানে গ্রেফতার রুকন

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে

সিলেটের মোগলাবাজারে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে রুকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত রুকন মিয়া ভিকটিমের বোনের জামাই হওয়ায় প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি গোপনে ভিকটিমের কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে ধারণ ও সংরক্ষণ করেন।

পরে ওই ছবি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ভিকটিম তার বোনকে জানালে ক্ষিপ্ত হয়ে রুকন মিয়া গত বছরের ১৭ জুন মৌখিকভাবে স্ত্রীকে তালাক দেন। তাদের একটি শিশু সন্তান রয়েছে।

পরবর্তীতে ভিকটিম শারীরিক সম্পর্ক বজায় রাখতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে ১০ লাখ টাকা দাবি করেন। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে রুকন মিয়া একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও প্রকাশ করেন।

ঘটনা জানাজানি হলে ভিকটিম মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজারের সেলিম ডেকোরেশন এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি রুকন মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি মোগলাবাজার থানার বীরমঙ্গল এলাকার লাল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোগলাবাজারে নারীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: র‌্যাবের অভিযানে গ্রেফতার রুকন

আপডেট সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬