ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা

ফিল্মি কায়দায় দিনদুপুরে ছিনতাই: সিলেট হাউজিং এস্টেটে নারী লক্ষ্যবস্তু

স্টাফ রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৯৭ বার পড়া হয়েছে
  • সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তার বহনকারী অটোরিকশার গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি সিএনজি অটোরিকশা চলছিল। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে ৬ জন যুবক এসে অটোরিকশাটির গতিরোধ করে।

এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা ব্যাগ টানতে শুরু করে। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় তারা। এ সময় অটোরিকশা থেকে নেমে ওই নারীকে চিৎকার করতে দেখা যায়।

জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা নগদ টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়। নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগীর নাম প্রকাশ করা হয়নি।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সংশ্লিষ্টরা জানান, ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যস্ত নগরে দিনের আলোয় এমন দুঃসাহসিক ছিনতাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফিল্মি কায়দায় দিনদুপুরে ছিনতাই: সিলেট হাউজিং এস্টেটে নারী লক্ষ্যবস্তু

আপডেট সময় : ০৩:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬