বরিশালে গ্রেপ্তারের আগে দুই সন্দেহভাজন আওয়ামী লীগ কর্মীকে মারধর
- আপডেট সময় : ০১:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৫৩৮ বার পড়া হয়েছে
বরিশাল শহরে ১৪ জানুয়ারি বুধবার দুপুরে ‘সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করে সিলেটের দুই বাসিন্দাকে মারধরের অভিযোগ উঠেছে। আহতরা হলেন মো. হারুনুর রশিদ চৌধুরী ও তার ছেলে ওয়াহিদ আহমেদ চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে শহরের একটি এলাকায় তাদের আটক করে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ রয়েছে, তাদের ‘আওয়ামী লীগ সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করে এ হামলা চালানো হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হলে পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আহতদের হেফাজতে নেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হারুনুর রশিদ ও ওয়াহিদ আহমেদ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তবে হামলার ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।















