ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার ভাইরাল ভিডিও থেকে নতুন জীবনের আলো—শিশু ফাইজা পেল পুনর্বাসনের হাতছানি ! ইমদাদ চৌধুরীর ক্ষোভ—প্রস্তুতি সভায় নিজের আসন সংরক্ষিত না থাকা নিয়ে প্রশ্ন তোলেন ! যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলতে নির্দেশ রাব্বানী–সাদিকের পুরনো টেক্সট ভাইরাল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

সিলেটে মাদক ও অস্ত্র সহ ৩ আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আহমদ নাহিদ
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
  • সিলেট নগরীর তালতলা এলাকায় মাদক সেবনকালে মাদক ও দেশীয় অস্ত্রসহ আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রুজুকৃত বিভিন্ন নাশকতা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা সিতীশ চন্দ্র নাথ (৫০), মির্জাজাঙ্গাল মনিপুর রাজবাড়ি এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুমন কুমার (৫৩) এবং জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আওয়ামী লীগ কর্মী মো. আবুল হোসেন (৫১)।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তালতলার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রামদা সহ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মাদক ও অস্ত্র সহ ৩ আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আপডেট সময় : ০৬:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫