ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ হাজার টাকার বিদ্যুৎ বিল, ৩ মাস জেল—ডিসি সারোয়ার আলমের মানবিক উদ্যোগে মুক্তি চা শ্রমিক ঈদে ব্যানার–ফেস্টুনে ভরাবেন না শহর! নগরের সৌন্দর্য রক্ষায় সিসিক প্রশাসকের আহ্বান সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! ধাওয়া শেষে পুলিশের গালে থাপ্পড়—বেপরোয়া সিএনজি চালক আটক  ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এসএমপির উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ফিরছে মালিকের হাতে ! গণতন্ত্রের নতুন সূর্যোদয়: জাতীয় সংসদে ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু সিলেটে চাঞ্চল্যকর ঘটনা! জনসম্মুখে পুলিশকে থাপ্পড়, ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এয়ারপোর্ট থানার অভিযানে ৮০০ লিটার ডিজেল মজুদের অভিযোগে ৩ জন আটক  ভিক্ষুক ও পথশিশুদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার আয়োজন

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:২৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রভাবশালী নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। গ্রেফতারের পর কামরুল ইসলামকে মিন্টুরোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

দুদকের প্রাথমিক তদন্তে জানা গেছে, কামরুল ইসলাম সাবেক আওয়ামীলীগ সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করে সরকারের বিপুল টাকা আত্মসাৎ করেছেন। তার নিজের নামে রাজধানীতে রয়েছে বাড়ি, ফ্ল্যাট ও বেশ কয়েক কাঠা জমি। আরও আছে দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি। এ ছাড়াও নিজের নামে ও তার স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন।

এছাড়া আইন প্রতিমন্ত্রী থাকাকালে কামরুল ইসলামের বিরুদ্ধে নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট তীব্র প্রাণঘাতি গণআন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেফতার হয়েছেন। এ তালিকায় সর্বশেষ সংযোজন হলেন কামরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪