ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকনের সুস্থতা কামনায় ১৮নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ট্রিপল মার্ডার: সুষ্ঠু তদন্তের দাবিতে সরব ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি নেতা নুরুল মোমিন চৌধুরী খোকন চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেল অপ্সরা আলতাফ চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার র‍্যাবের হাতে আটক হলেন জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ ও র‍্যাব-৯।

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে র‍্যাব।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেটের কুমারপাড়া পয়েন্টে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ এনে গত ২ অক্টোবর মামলাটি দায়ের করেন কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু।

ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার র‍্যাবের হাতে আটক হলেন জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া

আপডেট সময় : ০৬:২০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪