ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

র‍্যাবের হাতে ঢাকার উত্তরখানে সিলেটের শাওন হত্যা মামলায় দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:২৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

সিলেট মহানগরের সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে শাওন আহমদ (২৫) নামের যুবক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

র‍‍্যাব-৯ এর একটি টিম র‍‍্যাব-১’র সহযোগিতায় শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখান থানার সামুলখার কমপ্লেক্স থেকে এ দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম আহমদ ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

এর আগে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ১৮ অক্টোবর সন্ধ্যায় সাগরদিঘীরপাড় এলাকায় এক পক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুবিদবাজার বনকলাপাড়ার সেলিম মিয়ার ছেলে শাওন আহমদ (২৫)। পরে রাত ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই সময় পুলিশ জানায়, শাওন তার সহযোগীদের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে সে সময় এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি পুলিশ।

পরে ২০ অক্টোবর নিহতের পরিবারের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, এই খুনের ঘটনার পর থেকে তারা খুনিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। পরিশেষে শুক্রবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍‍্যাব-১ এর সহযোগিতায় র‍‍্যাব-৯ এর একটি টিম ঢাকার উত্তরখান থেকে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেলিম ও রাব্বিকে গ্রেফতার করে। তিনি আরও জানান, এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে র‍‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যাবের হাতে ঢাকার উত্তরখানে সিলেটের শাওন হত্যা মামলায় দুই কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১০:২৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪