শিরোনাম ::
ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে আটক হলেন ইউপি চেয়ারম্যান নোমান আহমদ
আহমদ নাহিদ
- আপডেট সময় : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে
ভারতে পালানোর সময় সিলেটের গোয়াইনঘাট তামাবিল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)র হাতে আটক হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ নং এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. নোমান হোসেন (৩৮)।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তামাবিল সীমান্তে আইসিপিতে কর্মরত বিজিবি সন্দেহজনকভাবে তাকে আটক করেন। গোয়াইঘাট থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, তার বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। ঐ মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। বর্তমানে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের নিটক হস্থান্তর করা হয়েছে।















