ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমন ঢাকায় বোনের বাসা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:১৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে, সোমবার রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দেন ব্যারিস্টার সুমন।

পোস্টে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

তিনি বলেন, আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর মডেল থানায় আসামি রাখার ব্যবস্থা না থাকায় গ্রেপ্তারের পর ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় নিয়ে আসা হয়। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

এর আগে রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন জানান, তিনি বাংলাদেশেই রয়েছেন, ঢাকায় রয়েছেন। নিরাপত্তার কারণে এতদিন তিনি গোপনে ছিলেন।

ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই। ’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমন ঢাকায় বোনের বাসা থেকে গ্রেফতার

আপডেট সময় : ১১:১৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪