ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারীদের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মাসুদুর রহমান সুমন দানবাক্সে লাখো টাকার দান, স্বচ্ছতায় নতুন দৃষ্টান্ত ২০ কোটি টাকার টেন্ডার থেকে গোপনীয় পরীক্ষা কার্যক্রম—সিলেট শিক্ষা বোর্ডে একের পর এক অভিযোগ, তদন্তের দাবি ! সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি

মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়; সড়ক অবরোধ, বখাটে দু’জন আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে মধ্যরাতে উত্তপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় হামলাকারী দুই বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেন তারা।

জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মূল ফটকের সামনে বহিরাগত দুজন যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা কামাল ও বিধান রায়।

এ সময় বহিরাগত ওই দুই যুবক আরো ১০-১৫ জনকে ডেকে নিয়ে এসে শিক্ষার্থী মামুন, মোস্তফা কামালকে মারধর করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে আসলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে বিশ্ববিদ্যালয়ের আরও তিনজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা-কুড়িগ্রাম সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত ১২টার দিকে শ্লীলতাহানিতে জড়িত দুই যুবককে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্য দায়ীদের উপযুক্ত শাস্তি দেয়ার নিশ্চয়তা দিলে অবরোধ তুলে নেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, কিছুদিন পর পর স্থানীয়রা ক্যাম্পাসে এসে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটায়। শুধু তাই নয়, চুরি-ছিনতাইয়ের মত ঘটনাও ঘটায়। এর আগে তারা আওয়ামীলীগের ভয় দেখিয়ে পার পেয়ে যেত। তবে এবার আমরা আর ছাড় দেবো না।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, আটক বহিরাগত দুইজন প্রক্টরের হেফাজতে আছে। তাদের জিজ্ঞেসাবাদ চলছে। পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। দায়ীদের অবশ্যই আইনের মাধ্যমে শাস্তি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়; সড়ক অবরোধ, বখাটে দু’জন আটক

আপডেট সময় : ১০:০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪