ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটে চিকিৎসকের কিশোর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার শতাব্দী রায়ের বাড়িতে বিদ্রোহীদের বৈঠক, পশ্চিমবঙ্গে তৃনমূলে ভাঙনের ইঙ্গিত !  বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ আবু তালহা চৌধুরী দ্বিতীয় বারের মত টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার নির্বাচিত পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা সিলেটে ব্যাডমিন্টন তারকাদের সংবর্ধনা, সাফল্যের আড়ালে উঠে এলো অবহেলার গল্প ! আদর্শের ‘গায়েবি’ প্রত্যাবর্তন: ভোলবদলের নতুন বয়ানে সরগরম রাজনীতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি: স্বাগত জানালো বাংলাদেশ সিলেটে শনিবার শুরু হচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ও কৃষক বাজার “কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার

আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) আবু বকর নামের এক ব্যক্তির করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করা হবে। বিষয়টা নিয়ে তদন্ত চলছে।

এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) রাতে বেড়িবাঁধ এলাকার একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দুটি বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটানো হয়। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।

একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারিও ভাঙচুর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪